Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে অভিযানে ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ ঘোষণা

মীরসরাইয়ে অভিযানে ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ ঘোষণা

0
155

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আদালতের নির্দেশনা অনুযায়ী সারাদেশের পাশাপাশি মীরসরাইয়েও বৈধ কাগজপত্র না থাকা, ভ্যাট ফাঁকি দেওয়াসহ অবৈধভাবে পরিচালনা করার দায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকতার অভিযানে একটি হাসপাতাল, তিনটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ফিজিওথেরাপি সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো হলো- বড়তাকিয়া চক্ষু হাসপাতাল, আবুতোরাব ডায়াগনস্টিক সেন্টার, নিউ মোহাম্মদিয়া ল্যাব, রিয়েল ডায়াগনস্টিক সেন্টার এবং মীরসরাই সদরে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিনহাজ উদ্দিন বলেন, মীরসরাইয়ে ১১টি হাসপাতাল ও ২২টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আদালতের নিদের্শনা অনুযায়ী অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনসহ বিভিন্ন বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালসহ ৫টি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বৈধ কাগজপত্র না দেখাতে পারলে স্থায়ীভাবে বন্ধ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here