Home দেশের খবর পাটগ্রামে পপুলার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপির সংবাদ সম্মেলন

পাটগ্রামে পপুলার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপির সংবাদ সম্মেলন

0
127

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনলাইন নিবন্ধন থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার পপুলার ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের মালিক খন্দকার মোমিনুল ইসলাম মানিক।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, সারাদেশে মতো গত ৩১ মে পাটগ্রাম উপজেলার পপুলার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। এ সময় ওই প্রতিষ্ঠানের অনলাইন নিবন্ধন থাকা সত্ত্বেও নগদ অর্থ দন্ডসহ প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পপুলার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের মালিক খন্দকার মোমিনুল ইসলাম মানিক বলেন, আমার চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের অনলাইন রেজিষ্ট্রেশন নাম্বার ১৬৬২/২১-২২ চলতি বছরের অনলাইন নিবন্ধন থাকার পরেও প্রশাসন পক্ষপাতমূলক আচরণ খুবই দুঃখজনক। এছাড়া জরিমানা ও হয়রানির জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, লালমনিরহাট সিভিল সার্জন নিজেই বলেছেন যাদের অনলাইন নিবন্ধন রয়েছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করা যাবেনা। অর্থ বছরের হালনাগাদ না থাকলে শুধুমাত্র জরিমানা করা যাবে।

এ সময় তিনি সংবাদ প্রকাশের মাধ্যমে চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে পুনরায় চালু করার জন্য আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here