Home বিনোদন আদালতে পরীমণি, বাদীকে জেরা

আদালতে পরীমণি, বাদীকে জেরা

0
156
ফাইল ফটো

মাদক মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এছাড়া মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানের সাক্ষ্যের জেরার জন্য দিন ধার্য থাকায় তিনিও আদালতে উপস্থিত হয়েছেন। তাকে পরীমণির আইনজীবী জেরা করছেন।

বৃহস্পতিবার (২ জুন) সকালে ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি।

এর আগে গেল ১২ মে সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণি হাজিরা দেন। সেদিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও আদালতে কোনও সাক্ষী উপস্থিত হননি।

অন্যদিকে পরীমণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মৌকুফ চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য ২ জুন ধার্য করেন। এছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন।

গত ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন।

গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে রাজধানীর গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার দুই মাসের মাথায় গত বছরের ৪ অক্টোবর আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।

পুলিশের দেওয়া অভিযোগপত্র গত বছরের ১৫ নভেম্বর আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here