Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটে গ্রেপ্তার

ভূঞাপুরে শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটে গ্রেপ্তার

0
89

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (০১ জুন) বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ১ নং পুর্নবাসন গ্রামের ফজলুল হকের ছেলে মো. স্বপন (১৮) ও আ. আলিমের ছেলে মো. সাগর (১৮)।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (২৯ মে) দুপুরে মাদরাসার মেয়েদের টয়লেটের উপর দিয়ে উঁকি মারছিল জাহিদ ও সাগর নামের দুই বখাটে। ঘটনাটি ওই মাদরাসার শিক্ষকরা টের পেলে বখাটে দু’জনের মধ্যে সাগর পালিয়ে যায়। জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে যায় শিক্ষকরা এবং তার কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলেন।

গত সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ টিফিনের সময় নামাজ পড়তে যাওয়ার সময় এক নম্বর ও দুই নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন বখাটে শিক্ষক নজরুল ইসলামকে মারার জন্য পথ আটকায়। এক পর্যায়ে বখাটেরা তাকে রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করে আহত করে।

এসময় এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মঙ্গলবার (৩১) মে ওই শিক্ষক বাদি হয়ে তাদের আসামি করে ভূঞাপুর থানায় অভিযোগ এবং বুধবার (১ জুন) মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here