সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজার অস্থিরতার কারণে দেশের নিত্যপণ্যের দাম কমানোর আপাতত কোনো সুখবর নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারো স্বাভাবিক হওয়ার আশা করেন তিনি।
বুধবার (০১ জুন) দুপুরে রংপুরের পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মপরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অস্থিতিশীল নিত্যপণ্যের বাজারে প্রান্তিক মানুষের কথা চিন্তা করে চলতি মাসেই সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কোটি মানুষকে খাদ্য সহযোগিতা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
এতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের মহা পরিচালক আব্দুস সবুর মন্ডল, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি, রেঞ্চ পুলিশ ডিআইজি দেবদাস ভাট্টাচার্য ও মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিম সুপার ফেরদৌস আলী চৌদুরী, রংপুর বিভাগীয় মাদকদ্রব্যের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।
কর্মশালালায় বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। এবং মাদকের ছোবল থেকে উত্তরের রংপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরকে মুক্ত করতে বিশেষ কর্মপরিকল্পনা নেয়া হয়।
