সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: ডাক্তার দেখাতে যাওয়ার সময় ট্রাকের চাপায় বিথী বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী মাহমুদ শাহ রফিক ও ছেলে রাইয়ান আফসান মনজিল।
বুধবার (০১ জুন) বেলা সোয়া ১২ টার দিকে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পাইকান হাজিরপাড়া এলাকার মাহমুদ শাহ রফিক মোটরসাইকেলযোগে তার স্ত্রী বিথী বেগম ও ছেলে রাইয়ান আফসান মনজিলকে নিয়ে রংপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় বিথী ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী ও সন্তান রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
