Home বিনোদন হারানো আসন ফিরে পেতে মরিয়া অভিনেত্রী শখ

হারানো আসন ফিরে পেতে মরিয়া অভিনেত্রী শখ

0
109
ফাইল ফটো

টিভি পর্দায় একসময় দারুণ জনপ্রিয় ছিলেন আনিকা কবির শখ। নাটক-টেলিফিল্মের কাজে নিয়মিত ব্যস্ত থাকতেন। তবে মাঝে বিবাহবিচ্ছেদ, ফের বিয়ে, মা হওয়া ইত্যাদি কারণে শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।

গত বছরের ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন শখ। এই সুবাদে তাকে ঘিরে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। মাতৃত্বের স্বাদ গ্রহণের পর তিনি আবারও কাজ শুরু করেছেন। চেষ্টা করছেন হারানো আসন পুণরুদ্ধার করার জন্য। এ লক্ষ্যে গত রোজার ঈদে কাজও করেছেন।

দেখা গেছে তিনটি টিভি নাটকে। আগামী কুরবানির ঈদের কাজেও তাকে বেশ সপ্রতিভ দেখা যাচ্ছে। এরই মধ্যে নাটকে অভিনয় করছেন বলেও জানিয়েছেন। কয়টি নাটকে তিনি অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত না হলেও একাধিক নাটকে যে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে, তা নিশ্চিত করেছেন শখ।

এ প্রসঙ্গে শখ বলেন, ‘আমি অভিনয় না করলেও নাট্যাঙ্গনের মানুষের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিতই ছিল। তাই গত ঈদের নাটকে অভিনয় করেছি। বর্তমানে বিজ্ঞাপনের কাজের প্রস্তাবও রয়েছে আমার। কিন্তু বিজ্ঞাপনে এখনই অভিনয়ের পরিকল্পনা নেই।

কুরবানির ঈদের জন্য এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ঈদের নাটকের শুটিং শুরু করতে পারব।’

অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসাবেও পরিচিত শখ। গত ঈদের আগে টিভিতে নাচের অনুষ্ঠানে পারফরম করতে দেখা গেছে তাকে। টিভির পাশাপাশি মঞ্চেও নিয়মিত নাচ করেন শখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here