পুত্রবধূ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শাশুড়িকে ধ.র্ষ.ণ!

নজর২৪ ডেস্ক- একাধিকবার চাচাত ভাইয়ের স্ত্রীকে কু-প্রস্তাব দেন শফিকুল ইসলাম (৩৫)। তার কু-প্রস্তাব থেকে বাদ যায়নি প্রতিবেশী চাচীও। মাঝে মধ্যে টাকার প্রলোভন দেখিয়েও কু-প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তার ডাকে ভাবী সাড়া না দেওয়ায় প্রতিবেশী ৫৫ বছরের চাচীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এমনই অভিযোগ করা হয় শফিকুল ইসলামের বিরুদ্ধে।

 

অভিযুক্ত শফিকুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা (ডেউয়ান) গ্রামের জুমুর উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি বিবাহিত এবং তার সংসারে ১২ বছরের এক প্রতিবন্ধী মেয়ে, ১০ ও ৬ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয়ভাবে তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

 

নির্যাতিত ওই নারীর ছেলে জানান, ‘প্রায়ই ওই লম্পট তার স্ত্রী ও মাকে কু-প্রস্তাব দিত। তারা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় টাকার প্রলোভনও দেখাত। ওই লম্পটের যন্ত্রণায় তার বাড়ির আশপাশের অনেক নারী অতিষ্ঠ।

 

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মা একা ঘরে শুয়েছিলেন। ওই সময় তার স্ত্রী পাশের ঘরে নামাজ পড়ছিল। শফিকুল ঘরে ঢুকে তার মাকে ধর্ষণ করে।

 

তিনি লজ্জায় বিষয়টি কাউকে না বললেও অসুস্থ হয়ে পড়লে শনিবার (৩১ অক্টোবর) সকালে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিবারের সদস্যদের চাপের মুখে দুপুরে বিষয়টি পুত্রবধূর কাছে খুলে বলেন।

 

তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। পরে চিকিৎসক তাদেরকে থানায় অভিযোগ করতে বলেন এবং শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। শনিবার রাতেই তার মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।’

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সঞ্জয় দত্ত বলেন, রোগী সকালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছে। কিন্তু সন্ধ্যায় ধর্ষণের বিষয়টি আলোচনা করলে পুলিশের সহযোগিতা নিতে এবং শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

 

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, রাতে অভিযোগ পাওয়ার পর মামলা (নং ২৮) হয়েছে। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার সকালে নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *