Home দেশের খবর চট্টগ্রাম চাঁদপুরে মার্কেটের ফ্লোরে ফ্লোরে ম্যাক্রোঁর ছবি

চাঁদপুরে মার্কেটের ফ্লোরে ফ্লোরে ম্যাক্রোঁর ছবি

0
100

নজর২৪, চাঁদপুর- ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সারাদেশের মতো চাঁদপুরেও তীব্র প্রতিবাদ ও নিন্দাসহ বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।

 

বৃহস্পতিবার থেকে উত্তাল ছিলো গোটা চাঁদপুর। শহরের শপথ চত্বর এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামি সংগঠন। আর এ ধারা অব্যাহত ছিল পুরো জেলার প্রত্যন্ত অঞ্চল সহসহ পুরো জেলা জুড়েও।

 

এদিকে কঠোর প্রতিবাদে শহরের পালবাজার এলাকার পৌর সুপার মার্কেটের সিঁড়িতে সিঁড়িতে স্থান পেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁর ছবি। সেই ছবির ওপর পা রেখে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করতে দেখা গেছে। ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করায় এমন প্রতিবাদ জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।

 

ক্রেতারা বলছেন, চাঁদপুর পৌর মার্কেটে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ছবি রেখে যেভাবে প্রতিবাদ জানানো হয়েছে তা খুবই প্রশংসনীয় উদ্যোগ।দেশের প্রতিটি মার্কেটে এভাবে প্রতিবাদ জানানো উচিত।

 

অপর এক ক্রেতা জানান, বিষয়টিকে খুব তৃপ্তিসহকারে প্রতিবাদ জানাতে পারছি। জুতার ছাপ ওর মুখে পড়ছে, আমাদের রক্তে মেশা ধর্ম নিয়ে পৃথিবীর কোন নেতা যাতে এমন কটুক্তি করার সাহস না পায়। এটাই হৌক দৃষ্ঠান্ত।

 

মার্কেট ব্যবসায়ী সমিতির এক নেতা বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে। এর জন্য মার্কেটের প্রবেশ সিড়িতে ম্যাক্রোঁর ছবি দেওয়া হয়েছে। এটাই আমাদের প্রতিবাদ। ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা মুসলমানরা চুপ থাকবো না। আমরা মার্কেটের সকল ব্যবসায়ী ফ্রান্সের পণ্য বয়কট করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here