হঠাৎ ডিপজলের বাড়িতে যাওয়ার কারণ জানালেন অঞ্জনা

চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের সাধারণ সম্পাদকের পদ নিয়ে এখনও চলছে আইনি লড়াই। সেই লড়াইয়ের মধ্যেই জায়েদ প্যানেলের সদস্যদের হঠাৎ করেই ডিপজলের বাড়িতে ডিনারে অংশ নিতে দেখা গেছে।

ডিপজলের বাড়িতে গিয়েছিলেন অঞ্জনা রহমান, রোজিনা, সুচরিতা, মৌসুমী, জায়েদ খান, চুন্নু, এবং জয় চৌধুরী। এছাড়া গুণী নৃত্যপরিচালক মাসুম বাবুল ও অভিনেতা হাসান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। অন্যদিকে নায়ক রুবেল ও অরুণা বিশ্বাস দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন অঞ্জনা।

হঠাৎ কেন দল বেঁধে ডিপজলের বাড়িতে? এমন প্রশ্নের জবাবে অঞ্জনা বলেন, ‘অনেক দিন থেকেই ডিপজল ভাই আমাদের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। ঈদের পরে একে জাস্ট ঈদ পুর্নমিলনী বলতে পারেন। আমাদের কুশল বিনিময় হয়েছে। খাওয়া-দাওয়া হয়েছে- এতুটুকই। সমিতি নিয়ে আলোচনা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *