আমার সংবাদ পত্রিকার সম্পাদক হাশেম রেজার সাথে সাংবাদিক বাবুর সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইল প্রতিনিধি: দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন আলোচিত ও একটি মামলায় সদ্য জামিনে মুক্তি পাওয়া সিনিয়র সাংবাদিক নেতা আজিজুল হক বাবু।

শনিবার (২৮ মে) রাজধানীর মতিঝিলে দৈনিক আমার সংবাদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ এ সম্পাদক হাশেম রেজা সাংবাদিক বাবুকে ভবিষ্যৎ মুক্ত সাংবাদিকতায় আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এদিকে দৈনিক আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইল নাগরপুর প্রতিনিধি আজিজুল হক বাবু বলেন, সম্পাদক হাশেম রেজা স্যারের কাছে আমি চির কৃতজ্ঞ কারণ তিনি আমার পাশে ছিলেন সবসময়। আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছি। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের একদিন উপযুক্ত বিচার হবে। স্থানীয় কিছু নামধারী ভূয়া সাংবাদিক আছে যাদের জন্য প্রকৃত সাংবাদিকেরা বিভ্রান্ত ছিলো। অচিরেই নাগরপুরে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হবো।

সাংবাদিক আজিজুল হক বাবুর সাহসিকতার প্রশংসা করে সম্পাদক হাশেম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। কেউ ষড়যন্ত্র করে নির্ভীক সাংবাদিকতায় বাধা দিতে পারবে না। আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ ও সত্য প্রকাশ করে যাবো। সাংবাদিক বাবুকে স্থানীয় প্রভাবশালীদের রোষানলে পড়ে ভিত্তিহীন মামলায় তাকে জেলে যেতে হয়েছে। আমি আশাবাদী সাংবাদিক বাবু সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল তারিখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ফরহাদ আলী এক লিখিত বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল আদালতে প্রেরণ করে (নাগরপুর থানা মামলা নং ১২/৫৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *