Home দেশের খবর নজর কাড়লেন শান্ত খান ও শ্রাবন্তী

নজর কাড়লেন শান্ত খান ও শ্রাবন্তী

0
202

শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবিটি। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আসছে ১০ জুন সারা দেশে সিনেমাটি একযোগে মুক্তি দেওয়া হবে।

তার আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে ছবিটির ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার। সেখানে প্রতিটি চরিত্র ছিল নজরকাড়া। শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী নজরে কেড়েছেন সবার। যা সিনেমাটির ব্যাপারে উত্তেজনার পারদ, যেন বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ।

সিনেমার ট্রেলার সামনে আসার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। ট্রেলার দেখার পর উত্তেজনা চেপে রাখতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ‘বিক্ষোভ’-এর অকুণ্ঠ প্রশংসায় মেতেছেন দর্শকেরা।

২০১৯ সালে এ সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালে এসে প্রকাশ পায় এর টিজার ও গান। আর তাতে ফুটে উঠেছিলো নিরাপদ সড়কের কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here