টুকুকে যুবদলের সভাপতি করায় গোপালপুরে আনন্দ মিছিল

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি পদে নির্বাচন করায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে (২৮ মে) শনিবার সকালে গোপালপুর পৌর শহরের অভূঙ্গী মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক পদক্ষিণ করে মহিলা কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক খালিদ হাসান উথাল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক দুলাল হোসেন রাবন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *