ঢাবিতে হামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি দিলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আকতার হোসেন।

তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে ছাত্রলীগ পেছন থেকে আমাদের মিছিলে অতর্কিত হামলা চালায়। এ সময় ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

ছাত্রলীগের এ হামলার প্রতিবাদে আগামী ২৮ শে মে শনিবার সারাদেশে জেলা ও মহানগর এবং ২৯ শে মে সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *