গোপালপুরে জনশুমারির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।

আগামী ১৫-২১ জুন শুরু হবে, উক্ত জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে (২৫ মে) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *