Home দেশের খবর ঢাকা প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে মির্জাপুরে ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে মির্জাপুরে ছাত্রলীগের বিক্ষোভ

0
156

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে কলেজের ভেতরে এ কর্মসূচি হয়। কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে দো’তলায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহমেদ প্রমুখ। এছাড়াও শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা চাইলে
কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here