Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে দেড় মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

কালিয়াকৈরে দেড় মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

0
169

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দেড়মাস আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পাবনা জেলার, সাথিয়া উপজেলার চকমধুপুর এলাকার মোঃ জোনাব আলী সরকারের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার আহাম্মদ নগর এলাকায় খালেক শিকদারের বাস ভবনে ভাড়া নিয়ে স্থানীয় যমুনা স্পিনিং মিলে অফিসার পদে কর্মরত ছিল সাইফুল।

আনুমানিক দেড়মাস পুর্বে ওই কিশোরীকে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে তার ঐ ভাড়া বাসায় ডেকে নিয়ে আসেন অভিযুক্ত সাইফুল। একপর্যায়ে ফাকা বাসায় কিশোরীকে একা পেয়ে তাকে জোরপুর্বক ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য সে মুঠোফোনে ধারণ করে। পরে ধর্ষণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপুর্বক বাসায় আটকে রেখে দেড়মাস যাবৎ তাকে ধর্ষণ করে আসছে সাইফুল।

এঘটনার একপর্যায়ে সোমবার বিকালে বাসার দড়জা খোলা পেয়ে ঐ কিশোলী বাসা থেকে কৌশলে পালিয়ে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় কিশোরী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here