Home বিনোদন তোর চেয়ে ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে নেই: মিথিলাকে অমিতাভ

তোর চেয়ে ভালো বন্ধু ইন্ডাস্ট্রিতে নেই: মিথিলাকে অমিতাভ

0
240

আজ ২৫ মে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন। দিনের শুরুতেই সহকর্মী ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন এই অভিনেত্রী। এসব শুভেচ্ছা বার্তার মধ্যে ব্যতিক্রমভাবে ধরা দিল চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার ফেসবুক স্ট্যাটাস। কী লিখেছেন এই নির্মাতা?

অমিতাভ রেজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুভ জন্মদিন রাফিয়াত রশিদ মিথিলা। তোর (মিথিলা) ছবি ফোন এ নাই, তাই আপাতত জয়া আহসানের ছবি দিলাম। বাসায় গিয়ে পাল্টায়া দিচ্ছি। আর একটি সিরিয়াস টীকা, তোর চেয়ে ভালো বন্ধু আমার ইন্ডাস্ট্রিতে নেই। লাভ…লাভ।’

আয়নাবাজিখ্যাত নির্মাতার মজা করে দেওয়া স্ট্যাটাসটি মজা হিসেবেই নিয়েছে এই নির্মাতার ভক্ত ও অনুসারীরা। স্ট্যাটাসটিতে হা হা রি–অ্যাক্ট দিয়েছেন হাজারের বেশি মানুষ।

প্রসঙ্গত, মিথিলা সম্প্রতি অভিনয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ ও কলকাতায় সমান তালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’। এটি হইচই-তে মুক্তি পেয়েছে। এছাড়া কলকাতায় চারটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে তিনটির কাজ সম্পন্ন করে ফেলেছেন।

এদিকে বাংলাদেশেও সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। শেষ করেছেন ‘অমানুষ’ ও ‘জ্বলে জ্বলে তারা’ সিনেমা দুটির কাজ। বর্তমানে ‘কাজলরেখা’ নামের একটি সিনেমার শুটিং করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here