আমি যেখানে আছি অনেকের কাছে এটা স্বপ্নের জায়গা: বিপাশা কবির

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ বিপাশা কবির। অসংখ্য আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে নায়িকা হিসেবেই নিয়মিত কাজ করছেন তিনি।

সোমবার (২৩ মে) ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি কেমন কাটলো? বিপাশা কবির বলেন, খুব ভালো কেটেছে। সুন্দর একটা দিন পার করেছি। পরিচিত, অপরিচিত অনেক অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক টাইমলাইন তো শুভেচ্ছায় ছেয়ে গেছে। তবে খারাপ লেগেছে যে, সবাইকে উত্তর দিতে পারিনি সম্ভব হয় না আসলে। যতটুকু পারি উত্তর দেয়ার চেষ্টা করেছি।

এর আগে বলেছিলেন আপনার জীবনে বিশেষ মানুষ আছে। তার আয়োজন কী ছিল? এই নায়িকা খানিক হেসে বলেন, স্পেশাল মানুষ তো সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছে। সবার আগে তিনিই উইশ করেছেন। কার্ড, কেক, গোল্ডসহ নানা উপহার দিয়েছেন।

শুনলাম ব্যাংকক যাচ্ছেন? বিপাশা কবির বলেন, হুম। সারপ্রাইজ টিকিট আসছে। প্রায় ১০ দিনের ট্যুরে আজই ব্যাংকক যাবো।

বিপাশার সফর সঙ্গী কে? জবাবে এই নায়িকা হাসলেন। বললেন, আপনি যা বোঝাতে চাইছেন তেমন কেউ নেই। আমি ও এক বান্ধবী যাচ্ছি। জাস্ট ঘুরবো আর কিছু শপিং করবো।

জীবনের অনেকটা সময় পারি দিলেন। উপলদ্ধি কী? বিপাশার সোজাসাপটা উত্তর, আসলে কোনো আক্ষেপ নেই জীবনে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এই কারণে যে, আমি যে স্থানে আছি অনেকেরই হয়তো স্বপ্নের জায়গা। এতো মানুষের ভালোবাসা সহজে মানুষ পায় না। আল্লাহর অশেষ রহমত এরকম একটা স্থান আমার হয়েছে।

তবে সিনেমার নায়িকা আপনি। অনেকের নেতিবাচক ধারণা থাকে। এ নিয়ে কোনও খারাপ লাগা নেই? বিপাশা কবির বলেন, নেগেটিভ পজেটিভ সাইড সবার জীবনেই থাকে। নায়িকাদের জীবনেও থাকে। আমি আইটেম গার্ল ছিলাম বলে হয়তো একটু নেগেটিভ ধারণা আছে আমাকে নিয়ে। কিন্তু পজেটিভ ধারণা কম নেই। তাই খারাপ লাগে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *