Home জাতীয় আগামীতে রাতে কোনো ভোট হবে না: সিইসি

আগামীতে রাতে কোনো ভোট হবে না: সিইসি

0
309
ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার ইচ্ছে নেই নির্বাচন কমিশনের। আগামীতে দিনের ভোট দিনে হবে, রাতে কোনো ভোট হবে না। এটি নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি।

তিনি বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here