ট্রেলার দেখে আরিফিন শুভ’র ভূয়সী প্রশংসা করলেন ঝন্টু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা মুজিব- দ্য মেকিং অফ আ নেশন-এর ট্রেইলার প্রকাশ পায় ১৯ মে। ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেইলারটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

ট্রেইলারের মান, বাজেট, ভিএফএক্স, পরিচালকের বয়স, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর কণ্ঠ নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। যদিও আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ট্রেলারে যা দেখলাম, বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভকে ভালোই মানিয়েছে। লং শটে শুভকে দেখে তো মনে হয়েছে বঙ্গবন্ধুই দাঁড়িয়ে আছেন। ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর চরিত্রে শুভকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। আমি ফেলে দেওয়ার মতো পরিচালক নই। আমার কথার গ্রহণযোগ্যতা আছে।

তিনি বলেন, মেকিংয়ের ক্ষেত্রে সিনেমায় ভুল ত্রুটি থাকেই। শুধু ট্রেলার বা দুয়েকটা ত্রুটি দেখেই কোনো ছবিকে খারাপ বলার সুযোগ নেই। এখানে যে মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময় এতো উন্নতমানের মাইক্রোফোন ছিল না। ট্রেলারে আরো কিছু ত্রুটি দেখেছি। তবে পরিচালক ছবিটি ভালো করার চেষ্টা করেছেন। ভালোকে ভালো বলতেই হবে। আমিও একজন নির্মাতা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *