কালিয়াকৈরে দুই কারখানায় আগুন

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মে) দুপুরে আড়াই ঘন্টার ব্যবধানে দুই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷

আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ১১ ইউনিট তৎপর ছিল।

সূত্র জানায়, সোমবার বেলা ১ টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি নতুন ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয। খবর পেয়ে কালিয়াকৈর, মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

অপর দিকে ঘটনার আড়াই ঘন্টা পরেই উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত নূর গ্রুপের রায়ান নিট কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানায় চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় কয়েক ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে গত ১৮ মে এই কারখানাটিতে আগুন লেগেছিল। সে সময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চন্দ্রা এলাকায় নূর গ্রুপের একটি ভবনের চার তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানার আগুন আজ সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *