Home বিনোদন এবার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব: হিরো আলম

এবার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব: হিরো আলম

0
301

টয়োটা ফিল্ডার ২০১৮ মডেলের নতুন গাড়ি কিনেছেন আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই গাড়ি কেনাকে নিজের স্বপ্নপূরণ বলছেন তিনি, সেই সঙ্গে এবার ঢাকায় ফ্ল্যাট কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

গাড়ি কেনা প্রসঙ্গে এক ফেসবুক লাইভে হিরো আলম বলেন, স্বপ্ন ছিল সিনেমার হিরো হব। আল্লাহ সেটা পূরণ করেছে। সব সময় চিন্তা করি মানুষের পাশে দাঁড়াতে, আল্লাহ সেটাও পূরণ করেছে। আমার অনেক বিপদ আসে, আল্লাহ সেটাও দূর করেন।

আমার স্বপ্ন ছিলো সৎ পথে কবে একটা গাড়ি কিনব। আল্লাহ আজ আমার সেই স্বপ্নটাও পূরণ করেছে। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।

ওই লাইভে এমন দিনে একজনকে খুব মিস করার কথা জানিয়েছেন হিরো আলম। সেটি যে তাঁর দ্বিতীয় স্ত্রী নুসরাত তা বলার অপেক্ষা রাখে না। গণমাধ্যমের খবর, বর্তমান স্ত্রী নুসরাতের সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো যাচ্ছে না, আলাদা থাকছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here