ঢাকায় আসছেন শিল্পা শেঠি

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বললেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্তরা আছেন।’

জানা গেছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮ জুলাই ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি। অনুষ্ঠানে সেরাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু বলেন, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।

শুধু অতিথির আসনে বসে থাকবেন বলিউডের এই নৃত্যপটীয়সী, তা কেমন করে হয়। দেশের অন্যতম নাচের দল সোহাগ ডান্স ট্রুপের প্রধান ইভান শাহরিয়ার সোহাগ জানান, এই সফরে শিল্পী শেঠি মঞ্চও মাতাবেন নাচে-গানে। আর তার সঙ্গে থাকছেন সোহাগের দল।

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *