Home বিনোদন সৌন্দর্য বাড়াতে সার্জারি, বেডে নেওয়ার পরেই অভিনেত্রীর মৃত্যু!

সৌন্দর্য বাড়াতে সার্জারি, বেডে নেওয়ার পরেই অভিনেত্রীর মৃত্যু!

0
87

সুন্দর দেখাতে তন্বী শরীর থাকতেই হবে। না-হলেই পড়তে হবে বডি শেমিং-এর মুখে, আর গ্ল্যামার জগতে টিকতে গেলে তো সুন্দর ফিগার না থাকলে চলবেই না! এমনটাই ভাবনা থেকে ডিপ্রেশনে পর্যন্ত ভোগেন আজকাল অনেক নায়িকা। আর মেদ ঝরানোর এই চাপই কাল হল কন্নড় নায়িকা চেতনা রাজের।

পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন এই কন্নড় অভিনেত্রী। আর সেই সার্জারির ফলেই বেডে নেওয়ার কয়েক ঘন্টা পর ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয়েছে চেতনা রাজের, এমনটাই অভিযোগ।

সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি মারা যান বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতনা। সকালে সার্জারির পর সন্ধ্যায় তার শরীরে পরিবর্তন ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।

মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতনার বাবা-মা।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here