তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো বন্ধু: দীঘি

একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি এখন প্রাপ্তবয়স্ক নায়িকা। ইতোপূর্বে নায়িকা হিসেবে তার অভিষেক হয়েছে। কাজ করেছেন কয়েকটি সিনেমায়। সেই সুবাদে প্রায়শই তাকে নিয়ে আলোচনা হয়।

কিছুদিন আগে গুঞ্জন ছড়ায়, ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি। তাদের বিভিন্ন ছবি-ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বিয়ের তারিখও জানতে চাইত।

সম্প্রতি বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে জানতে চাইলে দীঘি বলেন, ‘তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো বন্ধু।’

নিজেকে নিয়ে মিডিয়ায় সবচেয়ে বেশি গুজব কোনটা? সঙ্গে সঙ্গে দীঘির জবাব ‘তৌহিদ আফ্রিদিকে নিয়ে’। তিনি বলেন, এই কথা বিশ্বাসই করাতে পারিনা কাউকে।

তৌহিদ আফ্রিদির সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়েও এদিন কথা বলেছেন এই নায়িকা। বলেন, এটি একদম মিথ্যা।

উল্লেখ্য, একক হিসেবে দেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলে ৪৮ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *