নতুন বাড়িতে চোখ ধাঁধানো অন্দরসজ্জা করলেন ভুবন বাদ্যকর

কাঁচাবাড়ির পাশেই পাকাবাড়ি তৈরি করছেন কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকর। লাখ লাখ টাকা খরচ করে তৈরি হচ্ছে বাড়ি। সেই অনুযায়ী সাজানো হচ্ছে বাড়ির অন্দরসজ্জাও।

বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে বাড়ি ভুবনের। তাঁর পুরনো বাড়ির পাশেই তিনি তৈরি করছেন স্বপ্নের বাড়ি। এক তলা ওই বাড়িতে রয়েছে দু’টি ঘর, বারান্দা, শৌচাগার এবং রান্নাঘর। বাড়ির বারান্দাও মনের মতো সাজাচ্ছেন ভুবন। তিন থেকে চার লাখ খরচ করছেন বাড়ির অন্দরসজ্জার জন্য।

বসানো হচ্ছে মার্বেল। পাশাপাশি কীভাবে বারান্দাটি সাজানো হচ্ছে তা-ও জানিয়েছেন বাদ্যকর পরিবারের সদস্যেরা। ভুবনের ছেলে মনোজ বাদ্যকর বলেন, বারান্দার দেওয়ালে বাবার নিজের প্রতিকৃতি আঁকা হয়েছে। বাবা কৃষ্ণের ভক্ত। তাই কৃষ্ণনাম লেখা হয়েছে বারান্দার ফল্‌স সিলিংয়ে। এছাড়া বারান্দায় কাঠ এবং প্লাইউডের কাজ করা হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে ঝুলানো হয়েছে ফ্যান এবং আলো।

নতুন বাড়ি তৈরির বিষয়ে খুশি ভুবনও। তিনি বলেন, আপনাদের আশীর্বাদে এই বাড়ি তৈরি করছি। কলকাতার শিল্পী আকাশ বণিক আমার বাড়ি সাজাচ্ছেন। এখনও রং হয়নি। কাজ চলছে। প্লাস্টারও হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *