Home বিনোদন ‘আ. লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও কোটি টাকার মালিক’

‘আ. লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও কোটি টাকার মালিক’

0
86

বিএনপির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার শাহ্জাহান ওমর (বীর উত্তম) বলেছেন, আমরাও তো চার-পাঁচবার ক্ষমতায় ছিলাম, আমরা এমপি-মন্ত্রীরাও কোটি টাকা চোখে দেখি নাই। অথচ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাও কোটি টাকার মালিক।

শনিবার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনদিন সঠিক নির্বাচনে জয়যুক্ত হতে পারে নাই। শেখ হাসিনা নির্বাচন দিতে ভয় পায়। সে কোনদিন নির্বাচন দিবে না। সুষ্ঠু নির্বাচন তো দিবেই না, অসুষ্ঠু নির্বাচনও দেবে না। কারণ সে যতবার ক্ষমতায় এসেছে ততবারই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে।

আর কোন সরকারি কর্মকর্তা, কোন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন করতে দেয়া হবে না। হুদা কমিশনের মতো নির্বাচন কমিশন আর হতে দেয়া যাবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেকোন মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, আপনাদের ব্যানারে লেখা প্রতিবাদ। হাসিনা কি প্রতিবাদ বোঝে? তিনি বোঝেন না। তিনি শুধু বোঝেন মুগুরবাদ। এ হল বক্তব্যের সারমর্ম। প্রতিবাদ করে লাভ নেই। সুন্দর কথা হাসিনা বোঝেন না। প্রতিরোধ করতে হবে প্রয়োজনে মুগুরবাদও দিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবারে ৪১ জন সংসদ সদস্য। শ্রীলঙ্কার দিকে তাকান। সেখানে এমপি মন্ত্রীদের ধরে মানুষ মুগুরবাদ দিচ্ছে। শেখ হাসিনার চার গুণ আর তা হলো হামলা, মামলা, গুম, খুন। সাত খুন কোথায় হয়েছিল, এই নারায়ণগঞ্জে। আপনারা যদি জাগতে পারেন তাহলে তারা পালাবে। হঠাৎ আওয়ামী লীগের কিছু নেতার শুভ বুদ্ধির উদয় হয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ‘ফরিদপুরের আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এরকম বিভিন্ন জেলায় তারা লুটপাট করছে।

তিনি বলেন, আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে। আপনি এ দেশকে কি দিয়েছেন। মেধাবী ছাত্ররা চাকরি পায় না। যারা আওয়ামী লীগ করে তারা পুলিশ, বিসিএস ক্যাডার হয়ে যায়। আপনার দল যদি এত শক্তিশালী হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন দিন। তাতে যদি জিতে আসেন আমরা সবাই দাঁড়িয়ে আপনাকে স্যালুট জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here