Home বিনোদন নিউইয়র্ক মাতাবেন তাহসান খান

নিউইয়র্ক মাতাবেন তাহসান খান

0
80

প্রথমে গায়ক হিসেবেই মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাহসান খান। একটা সময় ব্যান্ড মিউজিক করেছেন। এরপর নিজের একক ক্যারিয়ারে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। নিজের আলাদা শ্রোতাশ্রেণি তৈরি করেছেন।

তবে গানের পাশাপাশি অভিনয়ে আত্মপ্রকাশের পর ব্যস্ত হয়ে পড়েন লাইট-ক্যামেরার ভুবনে। যার ফলে নিয়মিত গান প্রকাশ করতে পারেননি। সর্বশেষ গত বছরের ১৮ জুন গান প্রকাশ করেছিলেন। সেটার নাম ছিল ‘প্রতিবাদী গান’।

এদিকে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন তাহসান। পাশাপাশি ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার নিউ ইয়র্ক মাতাবেন এই জনপ্রিয় গায়ক।

শো টাইম মিউজিকের আয়োজনে আগামী ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। তাহসান কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে।

শোটাইম মিউজিকের আয়োজনে আগামী ১৩ মে শুক্রবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টায়।

বিনামূল্যে সরবরাহ করা হবে পান্তা ইলিশ, ভর্তা, মেজবানি মাংস ও সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম এসব তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here