এবার নতুন ঘোষণা দিলেন নায়ক সিয়াম

ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘শান’। তবে তারও আগে থেকে আলোচনায় চলচ্চিত্রটি। এর কারণ ‘শান’ টিমের জনহিতকর কাজ ও ব্যতিক্রমী প্রচারণা।

তেমনই আরও একটি কাজে শামিল হচ্ছেন সদ্য বাবা হওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদ ও শান টিম।

যেখানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখবেন তারা। থাকবেন সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

সিয়ামের ভাষ্য, ‘আগামী রবিবার (১৫ মে) বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছবিটি আমরা দেখবো। সঙ্গে আমার স্ত্রীও থাকবে। এটা আমাদের জন্য বিশেষ শো হতে যাচ্ছে।’

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। আজাদ খান ও নাজিম উদ দৌলার চিত্রনাট্য ও সংলাপে এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

‘শান’র প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার যমুনা ব্লকবাস্টারে সিনেমাটির রেড কার্পেট শোর আয়োজন করা হয়েছে। যেখানে “শান”র টিমের সঙ্গে এটি উপভোগ করবেন বিশেষ অতিথিরা। থাকবে সিয়াম অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ সিনেমার টিমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *