সংবাদ পাঠিকা হয়ে এলেন সাবিলা নূর!

সংবাদ পাঠিকা থেকে নায়িকা হয়েছেন। আবার কেউ কেউ নাটক, বিজ্ঞাপনেও কাজ করছেন। তবে কোন অভিনেত্রী এবারই প্রথম সংবাদ পাঠিকা হিসেবে যোগদান করলেন। তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর।

একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিও ক্লিপে খবর পড়তে দেখা যায় সাবিলাকে। ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’। তবে এমন খবরে অনেকেই অবাক হতে পারেন। পুরো ভিডিওটি দেখলে দর্শকের ভুল ভাঙবে। ঘটনাটি বাস্তবে নয়, তিনি খবর পাঠ করলেন নাটকে।

এবারের ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর। তারই একটি ‘শুধু তুমিময়’। এই নাটকেই সংবাদ পাঠিকার বেশে হাজির হয়েছেন অভিনেত্রী। তবে নাটকের দৃশ্য হলেও সাবিলার নতুন লুক দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এই নাটকে সাবিলার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকে।

এ নাটকটি ঈদের অনুষ্ঠানে মাছরাঙা টিভিতে প্রচার হয়। এরপর মাছরাঙা টিভি অফিশিয়াল নামের ইউটিউবে বৃহস্পতিবার (০৫ মে) ‘তুমিময়’ নাটকটি উন্মুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *