উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলো সমাজকল্যাণ মন্ত্রীকে

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।

রোববার বেলা পৌনে ২টার দিকে এয়ার এম্বুলেন্সে তাকে নেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। পরে অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব জানান, বর্তমানে তিনি (মন্ত্রী) সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *