স্বামী ও নানাকে নিয়ে কক্সবাজারে উড়াল দিলেন পরীমণি

আর মাত্র কয়েক ঘণ্টা পরই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইতিমধ্যে পরিবার ও কাছের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর থেকে লাখো মানুষ ছুটে গেছেন গ্রামে।

বাদ পড়েননি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিও। তবে তিনি গ্রামের বাড়িতে নয়, গেছেন অন্য কোথাও। স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজারে।

সোমবার (২ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি। সেখানে দেখা যায়, কালো পোশাকে সেজেছেন পরী ও রাজ। নায়িকার নানার পরনে নীল রঙের পাঞ্জাবী। ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন ‘ঈদের ছুটি’।

যদিও পরী নিজে উল্লেখ করেননি কোথায় যাচ্ছেন। তবে তিনি বিমানের টিকিটের ছবি যুক্ত করেছেন পোস্টে। সেই টিকিটেই দেখা গেল গন্তব্যের নাম- কক্সবাজার। অর্থাৎ এবারের ঈদটা কাছের দুই মানুষকে নিয়ে সমুদ্রের তীরে কাটাবেন পরীমণি।

এটিই হতে যাচ্ছে পরীমণি ও রাজ দম্পতির প্রথম ঈদ। গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছেন তারা। এরপর অবশ্য এ বছরের জানুয়ারিতে ফের ঘটা করে বিয়ে সারেন। বর্তমানে তারা সুখে সংসার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *