ঢাকার শাহজাহানপুরে দুর্বত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ঈদের আগে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে।
প্রীতির পরিবারের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেয়া হয়।
গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু।
এলোপাতাড়ি গুলিতে আহত হন গাড়ির পাশে রিকশায় থাকা ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।
রাজনীতি না করেও রাজনৈতিক কারণে প্রীতির হত্যা নিয়ে সে সময় ব্যাপক আলোড়ন তৈরি হয়।
