Home বিনোদন গানটি ভক্তদের উৎসর্গ করলাম: জেমস

গানটি ভক্তদের উৎসর্গ করলাম: জেমস

0
206

দেশের ব্যান্ড মিউজের অবিস্মরণীয় এক উন্মাদনার নাম জেমস। তার গান মানেই শ্রোতাদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস। ভালোবেসে ভক্তরা তাই ‘গুরু’ বলে ডাকেন তাকে।

কিংবদন্তি এই সংগীতশিল্পী দীর্ঘ ১২ বছর ধরে নতুন কোনো গান করেননি। সিনেমায় প্লেব্যাক করেছিলেন বটে। তবে ভক্তদের কাছে জেমস মানে তো সেই চিরচেনা অডিও-মৌলিক গান। অবশেষে এই অপেক্ষার অবসানও হচ্ছে।

আসছে ঈদেই প্রকাশ হচ্ছে জেমসের নতুন গান। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই গানের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার জানানো হলো গানের শিরোনাম। এর নাম ‘আই লাভ ইউ’।

রাজধানীর গুলশান ক্লাবে সাংবাদিকদের নগর বাউল বলেন, ‘আপনারা আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমার গানের টানে, আমার নিমন্ত্রণে, এককথায় বলতে গেলে আমার সঙ্গে আপানাদের আজন্ম ভালবাসার টানে এখানে এসেছেন। আমি কতৃজ্ঞতা জানাই। বিনম্র শ্রদ্ধা আমার বয়োজৈষ্ঠদের প্রতি। যেকোন ক্ষেত্রেই আনুষ্ঠানিকতা আমার খুব একটা পছন্দ নয়।

আমি সাধারণভাবেই সবার সাথে মেলামেশা করতে পছন্দ করি। গল্পে আড্ডায় মেতে থাকি। তবুও দেখা সাক্ষাতের একটা উপলক্ষ্য থাকে। এবার তেমনই একটা উপলক্ষ্য।

ঈদের চাঁদরাতে আমার নতুন গান রিলিজ হতে যাচ্ছে। গানটি প্রযোজনা করেছে বসুন্ধরা ডিজিটাল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে গানটি তৈরিতে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য। আমি উত্তর উত্তর তাদের সমৃদ্ধি কামনা করি।’

জেমস আরও বলেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পজিশন করেছি। এর বিষয় বৈচিত্রে ঠাই পেয়েছে দীর্ঘ চার দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা, অপরিসীম ভালবাসার সম্পর্ক।’

গানটি ভক্তদের উৎসর্গ করেছেন বলেও জানান জেমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here