Home ফিচার সবজি নিয়ে হাটে যাওয়ার পথে বাসচাপায় নিহত ৩

সবজি নিয়ে হাটে যাওয়ার পথে বাসচাপায় নিহত ৩

0
137

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালক ও দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে সবজি চাষি তাজু মিয়া (২৫), একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহেল মিয়া (৩৫) ও দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় বাসটি সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাজু ও চালক সোহেল নিহত হন। এসময় গুরুতর আহত হন সবুজ। এ অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান। তাজু সবজি নিয়ে সোহেলের অটোরিকশায় করে পলাশবাড়ীর মহেশপুর সবজিহাটে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিলেন সবুজ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান ঘটনাস্থল থেকে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here