নিজেদের অজানা কথা জানাবেন শাওন-টয়া

তারকা দম্পতিদের নিয়ে চলছে ওয়ালটন ওয়াশিং মেশিন নিবেদিত আড্ডা অনুষ্ঠান ‘কাপল গোলস’। যেখানে তারা আড্ডার মধ্যে দিয়ে জানান নিজেদের অজানা কথা।

এবার ঈদুল ফিতরে এই ‘কাপল গোলস’ আড্ডায় যোগ দেবেন তারকা দম্পতি সায়েদ জামান শাওন ও টয়া। আড্ডায় তারা ঈদ প্ল্যানিং, নিজেদের কাজকর্ম, লাইফস্টাইলসহ নানা বিষয়ে কথা বলবেন।

এই অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে আগামী ২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে ‘কাপল গোলস’ আড্ডায় যোগ দেবেন তারকা দম্পতি শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *