বাসাইলে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টর্স ইউনিটির সাংবাদিকদের সম্মানে বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধায় বাসাইল প্রেসক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাসাইল উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.নুর নবী আবু হায়াত খান (নবু), পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, ওহিদুল ইসলাম মোস্তফা, আব্দুল ওয়াদুদ খান, মাসুদুর রহমান চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাহানুর রহমান জুয়েল, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহম্মেদ, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *