কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হিরো আলমের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানের বিচ্ছেদ হয়ে গেছে। এমনকি সংবাদ মাধ্যমের হাতে এসে পৌঁছায় স্ত্রী নুসরাত কর্তৃক তালাকের নোটিশ।
এবার এ নিয়ে মুখ খুললেন হিরো আলম। রোববার (২৪ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বিচ্ছেদের খবরকে গুজব বলে দাবি করেছেন হিরো আলম।
স্ত্রীর সঙ্গে একটি সেলফি দিয়ে ওই স্ট্যাটাসে হিরো আলম লেখেন, সবাইকে একটা কথা জানাতে চাই, অনেকেই বলছেন আমার আর নুসরাতের নাকি ডিভোর্স হয়েছে, আমরা আলাদা হয়েছি। একথা সম্পূর্ণ মিথ্যা, গুজব। তাই আপনারা আমাদের মুখ থেকে যতক্ষণ না শুনবেন, ততক্ষণ এসব কথা আপনারা কেউ বিশ্বাস করবে না। কিছু চক্র আমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করতেছে।
যদিও এর আগে গণমাধ্যমকে হিরো আলমকে তালাকের নোটিশ পাঠানোর কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেন তার স্ত্রী নুসরাত।
তিনি বলেন, ‘আমি গত ৮মাস ধরে আমার বাবা মায়ের সাথে থাকছি। তবে আলমের সাথে কাজের সুবাদে একসঙ্গে কাজ করছি। আমাকে বিভিন্ন ভাবে হিরো আলম ভয়-ভীতি দেখিয়ে রাখতো। নিজেকে স্টার মনে করে সকলতে তুচ্ছ-তাছিল্ল করতো সে। এমনকি তার ভাড়া বাসায় আমার ৯ লাখ টাকা মুল্যের আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি। তার মধ্যে নারী নেশা বেশি। আমি আমার সম্মান গুছিয়ে সরে এসেছি।’
