দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ

আন্তরজাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল মাখোঁ। রোববারের রানঅফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরি লি পেনকে বড় ব্যবধানে পরাজিত করেন মাখোঁ।

কট্টর ডানপন্থী মেরি লি পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ৫৮ দশমিক ৫৫ থেকে ৪১ দশমিক ৪৫ শতাংশ ব্যবধানে জয়লাভ করেন মাখোঁ।

জয়ের পর রোববার রাতের ভাষণে মাখোঁ বিভাজিত ফ্রান্সকে আবারও ঐক্যবদ্ধ করতে তার দৃঢ় প্রত্যয়ের কথা জানান।

এর আগে, প্রাথমিক জরিপের ফল দেখে পরাজয় স্বীকার করে নেন লি পেন। তবে হেরে গেলেও দলের এমন ভোট প্রাপ্তিকে ‘বড় অর্জন’ বলে মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে গত ১০ এপ্রিলে। সেই ভোটে এগিয়ে ছিলেন মাক্রোঁ৷ তার পরের অবস্থানেই ছিলেন মারিন ল্য পেন। তবে ব্যবধান কম থাকায় অনিশ্চয়তা ছিল। ২৪ এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটে মুখোমুখি হন এই দুই প্রার্থী।

এর আগে ২০১৭ সালের দ্বিতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতার থেকেও কম মার্জিন দেখা যায় এবার। সেবারও এই দুই প্রার্থী মধ্যে তুমুল লড়াই হয়েছিল। ম্যাক্রোঁ ৬৬ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন।

উল্লেখ্য, ২০০২ সালে জ্যাক শিরাকের পর ম্যাক্রোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি পুনরায় নির্বাচনে জয়ী হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *