হিরো আলমের সিনেমা, মিউজিক ভিডিও, নাটকের নিয়মিত নায়িকা নুসরাত জাহানের সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অবশেষে সত্যি হলো। কয়েক বছরের সংসার কয়েক সপ্তাহের গুঞ্জনে তছনছ হয়ে গেল।
জানা যায়, দেশের আলোচিত হিরো আলম বিয়ে করেছেন দুইটি। বগুড়ায় প্রথম সংসারে রয়েছে তার স্ত্রী-সন্তান, এরপর ঢাকায় দ্বিতীয় সংসার শুরু করেন নুসরাত জাহানের সাথে। কয়েক বছর ধরে তারা জুটিবদ্ধভাবে কাজ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি জানা যায় এই জুটি বাস্তব জীবনে বিচ্ছেদের পথে হেঁটেছেন।
এ বিষয়ে নুসরাত জাহান সাথীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নুসরাত বলেন, ‘হিরো আলমের সাথে আমার বিয়ে হয় ২০১৯ সালে। এরপর থেকে আমাদের সংসার খুব ভালো চলছিল। আমি জানতাম তার আগের পক্ষের বউ, সন্তান রয়েছে। তবে আমার কাছে হিরো আলম বলেছিল তার প্রথম বউকে তালাক দিয়েছে। এরপর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি তা মিথ্যা। এবং নিয়োমিত যোগাযোগ রয়েছে সেই পরিবারে। এরপর থেকে আমার সাথে হিরো আলমের সংসার জীবনের কোন্দল শুরু হয়। শুধু এখানেই শেষ না, হিরো আলম নিজেকে পরিচিত করেছে যেভাবে ঠিক ভাবে একাধিক নারীর সাথে মেলামেশাও করে। আমি কিছু বলতে গেলে আমাকে তালাকের হুকমিও দিয়েছে।’
নুসরাত আরও বলেন, ‘আমি গত ৮ মাস ধরে আমার বাবা মায়ের সাথে থাকছি। তবে আলমের সাথে কাজের সুবাদে একসঙ্গে কাজ করছি। আমাকে বিভিন্ন ভাবে হিলো আলম ভয়ভীতি দেখিয়ে রাখতো। নিজেকে স্টার মনে করে সকলতে তুচ্ছ-তাছিল্ল করতো সে। এমনকি তার ভাড়া বাসায় আমার ৯ লাখ টাকা মুল্যের আসবাবপত্রও আমি রেখে এসেছি। আমি সংসার করার অনেক চেষ্টা করেছি। তার মধ্যে নারী নেশা বেশি। আমি আমার সম্মান গুছিয়ে সরে এসেছি।’
এ বিষয়ে হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনও তালাকের কাগজ হাতে পাইনি। লোক মাধ্যমে শুনতে পারছি আমাকে নুসরাত তালাক দিয়েছে। যতি তালাক দিয়ে থাকে আমার কিছু তো করার নাই। কাগজ হাতে পেলে বাকিটা বলতে পারবো।’
