Home আলোচিত অবশেষে প্রকাশ হলো হিরো আলম ও ভূবন বাদ্যকরের নতুন গান

অবশেষে প্রকাশ হলো হিরো আলম ও ভূবন বাদ্যকরের নতুন গান

0
161

কাঁচা বাদামের জ্বরে এখনও আক্রান্ত আট থেকে আশি। ইনস্টা থেকে ফেসবুক রিল এখনও সর্বত্র মাতাচ্ছে ভুবন বাদ্যকরের গান। তাঁকে নিয়ে প্রায়ই লেখালেখিও হচ্ছে সংবাদমাধ্যমে। রীতিমতো সেলেব্রিটির পর্যায়ে পৌঁছে গেছেন তিনি।

এবার তাঁর সঙ্গে জোট বাঁধলেন বাংলাদেশের আরেক ভাইরাল যুবক হিরো আলম! দিন কয়েক আগেই কলকাতায় গিয়ে ভুবন বাদ্যকর ও রাণু মণ্ডলের সঙ্গে গান রেকর্ড করে আসেন তিনি। এবার মুক্তি পেল তারই একটি গান। ভুবন বাদ্যকরের সঙ্গে গাইছেন হিরো আলম। গানের নাম ‘বাবু খাইছো কাঁচা বাদাম?’

হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে হিরো আলম ও ভুবন বাদ্যকর দুজনে মিলে যে দুটি গান রেকর্ডিং করেছেন তারই একটি আপলোড করা হয়েছে।

বস্তুত, ‘কাঁচা বাদাম’ দিয়ে যেমন ভুবন বাদ্যকর বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন, তেমনই হিরো আলমের ইউএসপি ‘বাবু খাইছো’। এই ব়্যাপ সং দিয়েই তিনি ইন্টারনেট দুনিয়ায় প্রবল জনপ্রিয় হন বছর দুয়েক আগে। এবার সেই গানকেই কাঁচা বাদামের সঙ্গে জুড়ে নতুন গান রেকর্ড করানো হল তাঁদের দিয়ে।

ইউটিউবে আপলোডের সঙ্গে সঙ্গেই গানটির ভিউ বাড়ছে চড়চড় করে। সে গানে তাঁরা বলছেন, ভুবন বাদ্যকল যেমন ইন্ডিয়ার ম্যান, হিরো আলমও তেমন বাংলাদেশের বয়। এখন গোটা দুনিয়া তাঁদের ফ্যান।

গানটির ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here