Home জাতীয় স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

0
120

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে রওনা হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুর যাত্রার ঠিক আগে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সেতুমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর যাচ্ছেন মন্ত্রী।’

শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগির সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান ওবায়দুল কাদের। ফিরে আসেন ২৬ ফেব্রুয়ারি।

গত বছরের ১৪ ডিসেম্বর ঠান্ডা-জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। ওই দিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করানো হয়। তবে দিন-কয়েকের মধ্যে সুস্থ হয়ে কাজে ফেরেন সরকারের এই মন্ত্রী।

২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল ওবায়দুল কাদেরকে। তাকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, কাদেরের তিনটি আর্টারি ব্লক হয়ে গেছে। ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসায় দেশের বাইরে থেকে আনা হয় চিকিৎসক দল। কাদেরের চিকিৎসা করেন ভারতের নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাতেও শঙ্কামুক্ত হননি তিনি।

পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। প্রায় আড়াই মাসের দীর্ঘ চিকিৎসার পর ২০১৯ সালের ৬ মে সুস্থ হয়ে দেশে ফেরেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here