Home ফিচার আগাম টিকিট পেতে কমলাপুরে জনস্রোত

আগাম টিকিট পেতে কমলাপুরে জনস্রোত

0
137

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচেপড়া ভিড়। ভোররাত থেকে কাঙ্খিত টিকিটের জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ।

টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে।

আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। এবারের ঈদে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ মে। সেদিন দেয়া হবে ৫ মের টিকিট।

আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।

তবে অনলাইনে টিকিট কিনতে না পারার অভিযোগ টিকিট প্রত্যাশীদের। অনেকেই সার্ভারে ঢুকতে পারছেন না। দুয়েকজন যদিও ঢুকছেন তারাও টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ।

জানা গেছে, ঈদুলফিতর উপলক্ষ্যে আগামীকাল ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ১২ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষ ব্যবস্থায় অনলাইন ও কাউন্টার থেকে সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে।

সম্প্রতি রেলমন্ত্রী জানান, ২৭ এপ্রিলের টিকিট ২৩, ২৮ এপ্রিলের টিকিট ২৪, ২৯ এপ্রিলের টিকিট ২৫, ৩০ এপ্রিলের টিকিট ২৬ ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। ঈদের ৭ দিন আগে অর্থাৎ আগামী ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের অফ-ডে থাকবে না এবং ঈদের পর যথারীতি অফ-ডে কার্যকর করা হবে। অফ-ডে প্রত্যাহারের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপ হিসাবে পরিচালিত হবে।

যে পাঁচটি কেন্দ্রে মিলবে ট্রেনের টিকিট
কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

ঢাকা বিমানবন্দর স্টেশনে পাওয়া যাবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।

তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে রাজধানীর ফুলবাড়িয়ায় (পুরাতন রেলওয়ে স্টেশন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here