Home প্রধান খবর আগামী সংসদ নির্বাচনে লড়বেন তাহেরী

আগামী সংসদ নির্বাচনে লড়বেন তাহেরী

0
231

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হবেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তাহেরী। তিনি পেয়েছিলেন ৩ হাজার ৫ ভোট। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

তবে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তাহেরী বলেন, সময় হলেই সবকিছু বোঝা যাবে।

এ সময় ওয়াজ-মাহফিলে দেওয়া নিজের বক্তব্য খণ্ডিত আকারে উপস্থাপনকারী ইউটিউবারদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাহেরী।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন কাজী মো. মহিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহেরী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ভাদুঘর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here