Home ফিচার শান্তি ফেরাতে নিউমার্কেটে সাদা পতাকা উড়ালেন ব্যবসায়ীরা

শান্তি ফেরাতে নিউমার্কেটে সাদা পতাকা উড়ালেন ব্যবসায়ীরা

0
98

আর কোনো সংঘাত নয়, আমরা দোকান খুলতে চাই। ব্যবসার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চাই। এ বছর ঈদের বাজার ধরতে না পারলে পুঁজি চলে যাবে।’

আকুতি জানিয়ে এসব কথা বলছেন রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শান্তির আহ্বানে সাদা পতাকা উড়িয়েছেন তারা।

বুধবার বিকেলে নূরজাহান সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটের বিভিন্ন দোকানের উপরে ও মার্কেটের ছাদে সাদা পতাকা টানাতে দেখা যায়।

এর আগে বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এসময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

এ বিষয়ে এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, হঠাৎ করেই আবারও পরিস্থিতি অস্বাভাবিক হয়। আমরা প্রয়োজন না হলে কখনও শক্তি প্রয়োগ করি না। যতটুকু প্রয়োজন ছিল ততোটুকু শক্তি প্রয়োগ করেছি। আপনারা দেখেছেন আজকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। দিনটা আমরা খুব সুন্দর কাটাচ্ছিলাম। ছাত্ররাও অনেক শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই একটু অন্যরকম পরিস্থিতি হয়।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের সংঘর্ষে দোকান বন্ধ থাকায় নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঈদের বেশি দিন বাকি নেই, যতদিন যাচ্ছে ততোই লোকসানের মাত্রা বাড়ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক চান বলে জানান ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here