Home বিনোদন কলকাতার ঋষির সঙ্গে জুটি বাঁধলেন পড়শী

কলকাতার ঋষির সঙ্গে জুটি বাঁধলেন পড়শী

0
76

গানের পাশাপাশি অভিনয়েও বেশ পারদর্শী কণ্ঠশিল্পী পড়শী। মিউজিক ভিডিও দেখেই তা আন্দাজ করা যায়। তবে এবার মিউজিক ভিডিওতে না, অভিনয় করলেন নাটকে।

ঈদ উপলক্ষে নির্মাতা সাজিন আহমেদ বাবু একটি নাটক নির্মাণ করছেন। নাটকটির নাম ‘মারিয়া ওয়ান পিস’। এই নাটকেই দেখা যাবে পড়শীকে।

এত পড়শীর সঙ্গে অভিনয় করেছেন ঋষি কৌশিক। তিনি কলকাতার জনপ্রিয় অভিনেতা। তার অভিনীত সিরিয়ালগুলোর মধ্যে ‘মুখোশ মানুষ’, ‘ইষ্টি কুটুম’ অন্যতম। সিরিয়ালগুলোর কল্যাণে এপার বাংলায়ও পরিচিতি রয়েছে এই অভিনেতার।

নাটকে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।’

নাটকটিতে অভিনয়ের আগে পড়শী শামীম আহমদে রনীর ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেন শাকিব খানের সঙ্গে।

‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আরও অভিনয় করেছেন- কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। আরটিভির ঈদের আয়োজনে এটি প্রচারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here