সবাইকে নিউমার্কেট বর্জনের আহ্বান গোলাম রাব্বানীর

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় তার ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে তিনি এই আহ্বান জানান।

তিনি লিখেছেন, যার যার অবস্থান থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে চলা হামলা, আগ্রাসন ও অন্যায় আচরণের প্রতিবাদ করুন! সাধারণ শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অসুস্থ রোগীসহ এম্বুলেন্সে হামলা করা পেইড টোকাইদের অরাজকতাকে কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না! মূল ঘটনা, উস্কানি ও মদদদাতা, গুলি চালানোর নির্দেশদাতা কে বা কারা, সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়ার আগ পর্যন্ত নিউমার্কেট ও আশেপাশের সব মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকুক।

এদিকে সন্ধ্যায় অন্য আরেকটি স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে নিউমার্কেট খোলা যাবে না! সবাই নিউমার্কেট বর্জন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *