ঢাকা কলেজের পক্ষে রাস্তায় নামল ইডেন কলেজের ছাত্রীরা

রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ-মিছিল করেছেন ইডেন কলেজের ছাত্রীরা।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তারা নীলক্ষেত মোড়ে জড়ো হন। এ সময় তারা- উই ওয়ান্ট জাস্টিস, ঢাকা কলেজে হামলা কেন- ইত্যাদি স্লোগান দেন।

মিছিল নিয়ে নিউ মার্কেটের দিকে এগিয়ে গেলে ব্যবসায়ীরা ধাওয়া দেন ছাত্রীদের। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এলে পিছু হটেন ব্যবসায়ীরা।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *