‘তুমি আমার জ্বলজ্বলে তারা’, মেহজাবীনকে আদনান

টেলিভিশন নাটকে এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে। নানা গুঞ্জন উঠলেও সেগুলো কখনো পরিষ্কার করেননি তিনি।

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর আজ (১৯ এপ্রিল জন্মদিন। জন্মদিনটাকে ছুটির দিন হিসেবে কাটান এই মডেল-অভিনেত্রী। বিভিন্ন সময় মেহজাবীন জানিয়েছিলেন, জন্মদিন নিয়ে তার কোনো বিশেষ আয়োজন থাকে না। দিনটিতে তিনি বিশ্রামে থাকেন এবং পরিবারের সঙ্গে নিজের মতো করে সময় কাটান।

জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিনেত্রীকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন বন্ধু, সহকর্মী, পরিচালক, ভক্তসহ অনেকেই।

এই তালিকায় বিশেষভাবে রয়েছেন একজন। তিনি মেহজাবীনের প্রেমিক জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই প্রিয়তমাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন আদনান। ক্যাপশনে লেখেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটিকে জন্মদিনের আনন্দমুখর শুভেচ্ছা। মেহজাবীন চৌধুরী-সবগুলো বছর ধরেই তুমি আমার শক্তি। ‍তুমি আমার জ্বলজ্বলে তারা।’ পোস্টের সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা।

মেহজাবীন ও আদনানের মধ্যে প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কয়েক মাস আগে ফেসবুকে ছবি পোস্ট করে দুজনের সম্পর্কের কথা জানান দেন আদনান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *